সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন   |   জেলার খবর


 মোঃ আমির হোসেন নীলফামারী জেলা প্রতিনিধি:


 নীলফমারীর সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ন্ড কলেজের আটতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার (৮ নভেম্বর) দুপুরে সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ওই ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬, পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও  রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার এবং প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডে•-৪) ও  প্রজেক্ট ডিরেক্টও মো. সুলতান মাহমুদ এবং নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজিরুল ইসলাম। 

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, ব্রিগেড কমান্ডার ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মাসউদুর রাহমান, পিএসসি, অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি, আর্টিলারি, উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার আব্দুল আলিম, উপাধ্যক্ষ (স্কুল) মুহাম্মদ. মোহায়মিনুল কবীর, উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলাম, সামরিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে আধুনিক এই একাডেমিক ভবনটিতে এক হাজার ৬০০ জন শিক্ষার্থীর আসন সংকুলানসহ থাকছে অন্যান্য আধুনিক সুবিধাদি। 

প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উদ্বোধন শেষে প্রধান অতিথি মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি প্রতিষ্ঠানের সদ্য ক্রয়কৃত ৪৫ আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক বাস উদ্বোধন করেন। মূলত এই বাসটি প্রতিষ্ঠান হতে দিনাজপুর দশমাইল রুটে চলাচল করবে বলে জানা গেছে। 

এরপর প্রধান অতিথি প্রতিষ্ঠানের  অডিটরিয়ামে অটোরুটিন সফটওয়্যার উদ্বোধন করেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির রুটিন ব্যবস্থাপনা, ক্লাস সমন্বয়, ছুটির কার্যক্রম পরিচালনা, লেসন প্ল্যান  অনুযায়ী যথাযথভাবে শিক্ষাকার্যক্রম পরিচালনাসহ অত্যন্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও বেগবান হবে।

সবশেষে প্রধান অতিথি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক বিজয়ী ১৯ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করেন।

জেলার খবর এর আরও খবর: