নাগরপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেল ৯ টি কওমি মাদ্রাসা।

 প্রকাশ: ০৭ মে ২০২০, ১১:২৪ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৯ টি কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের এক লক্ষ পাঁচ হাজার টাকার চেক, মাদ্রাসার প্রধানগণের হাতে হস্তান্তর করা হয়।


বৃহস্পতিবার ৭ মে ২০২০, এ চেক হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  সৈয়দ ফয়েজুল ইসলাম। 


এ সময় সৈয়দ ফয়েজুল বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক মাদ্রাসা প্রধানদের প্রদান করা হয়েছে। এ অনুদানের অর্থ মাদ্রাসা ও এতিমখানার অসহায় শিক্ষার্থীদের কল্যাণের জন্য ব্যয় করার নির্দেশ দেয়া হয়েছে। 

চেক বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর কওমি মাদ্রাসার প্রধানগণ, গনমাধ্যমকর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

জাতীয় এর আরও খবর: