রাজৈরে ধান কাটলেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সহ সকল সদস্যবৃন্দ।
স্টাফ রিপোর্টার,
আউয়াল ফকিরঃ
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদেশক্রমে যথারীতি মেনে নিয়ে বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ সকল নেতৃবৃন্দ কৃষকের ধান কেটে দিলেন ও তাদের ধান নিজ মাথায় বয়ে দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিলেন।
ধান কাটার ব্যাপারে রাজৈর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মামুনুল করিমকে জিজ্ঞেস করলে সে বলেন, আমাদের উপর থেকে নির্দেশ এসেছে কৃষকের ধান কাটার জন্য তাই আমরা ধান কেটে কৃষকের বাড়িতে নিজ মাথায় বয়ে দিয়েছি। আমাদের মত সবাই যদি সব এলাকায় নিজ নিজ দায়িত্বে কৃষকের ধান কেটে দেয় তাহলে হয়তো কৃষক এবার খুশিতে থাকবেন ও তাদের কষ্ট কমে আসবে।
