দেবিদ্বারে করোনার মৃত্যু মিছিলে যুক্ত হলো আরও এক যুবক।
জি এম মাকছুদুর রহমাব, কুমিল্লাঃ
বিশ্ব কাঁপানো করোনার প্রাদূর্ভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে যখনই কাঁপছে বাংলাদেশ, ঠিক তখনই কুমিল্লার দেবিদ্বারে হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও, দেবিদ্বার'র সর্বশেষ রিপোর্ট অনুযায়ী মৃত্যের সংখ্যা ৩ জন হলেও গতকাল সন্ধ্যায় করোনা রিপোর্ট পজেটিভ আসার পর পরই মৃত্যু মিছিলে যুক্ত হলো আরও এক যুবক, এ নিয়ে মোট মৃত্যের সংখ্যা ৪ এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১, মৃত জামাল হাজারী (৩৬) দেবিদ্বার পৌর এলাকার চাপানগর হাজারী বাড়ির সিরাজুল ইসলাম হাজারী'র পুত্র বলে জানা গেছে, গতকাল মৃতের করোনা রিপোর্ট পজেটিভ আসলে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে উন্নত চিকিৎসা'র জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যুবরন করেন, ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন), বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ কবির।
