প্রবীণ সাংবাদিক ও শ্রমিকলীগ নেতা আলহাজ্ব শেখ আনসার আলীর দাফন সম্পন্ন।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি ও আফিল জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়নের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা ও বস্ত্র কল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাতীয় শ্রমিক লীগ খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আনসার আলী (৭৫) বৃহস্পতিবার বেলা এগারোটার রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না,,,,,,,, রাজিউন)। মৃত্যুকালে চার মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আনসারী আলী মৃত্যুতে খানজাহান আলী থানা এলাকার কর্মরত সকল সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের শোকের ছায়া নেমে এসেছে। এশার নামাজ ও তারাবি নামাজ শেষে শিরোমনি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আনসার আলী মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বাবু নারায়ন চন্দ্র চন্দ, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সাবেক এমপি আলহাজ্ব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খান খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স, ম রেজওয়ান আলি আলী, থানা বিএনপি'র সহ-সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপি'র সহ সহ -সভাপতি ইকবাল হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, থানা শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সাংবাদিক ইউনিয়ন ও খানজাহান আলী থানা প্রেসক্লাবের, থানা এলাকার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ।
