ঝিনাইদহ কালীগঞ্জে কৃষকের ধান কাটা অব্যাহত রেখেছে ছাত্র দল।

 প্রকাশ: ০৮ মে ২০২০, ০৮:৩৬ অপরাহ্ন   |   জাতীয়




খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহ। 


করোনা ভাইরাসের কারনে থমকে থাকা অসহায় কৃষকের পাশে শুক্রবার তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের উদ্যোগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি এসএম সমিনুজ্জামান সৌমেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ভাইয়ের তত্ত্বাবধানে কালীগঞ্জ উপজেলা ছাত্রদল কর্তৃক ধানকাটা কর্মসূচির অংশ হিসেবে আজ তৃতীয় দিনের মতো ৩ নম্বর কোলা ইউনিয়নের অসহায় কৃষক তরিকুল ইসলামের ১০কাঠা জমির ধান কেটে দেয়া হয়। এ কর্মসূচিতে সার্বিকভাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু , উপস্থিত ছিলেন ৩ নম্বর কোলা ইউনিয়নের ইউপি সদস্য জাফর আলী মেম্বার , যুবদলের অন্যতম নেতা আব্দুল জলিল , মাহাতাব উদ্দিন কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ছাত্রনেতা সোহেল রানা, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মারুফ বিল্লাহ, জেলা ছাত্র আইন ফোরামের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম সৌরভ,ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা , পৌর ছাত্রদলের অন্যতম নেতা তরিকুল ইসলাম, নিরব , উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা ফিরোজ আহমেদ , ছাত্রনেতা আইয়ুব হোসেন ,মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের অন্যতম নেতা কামরুজ্জামান কামরুল, উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা সাব্বির হোসেন, দুই নম্বর জামাল ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েল রানা ,ইউনিয়ন ছাত্রদলের জসিম, রাশেদ,আল মামুন ,মুন্না , শামীম, সান সহ আরো অনেকে।

জাতীয় এর আরও খবর: