সীমান্তে ২১ বিজিবি`র পক্ষ থেকে ৭ টি বিওপি ক্যাম্প এলাকায় চাল-ডাল বিতরন।

 প্রকাশ: ০৮ মে ২০২০, ০৮:৪০ অপরাহ্ন   |   জাতীয়


মনা বেনাপোল যশোর প্রতিনিধিঃ

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)`র ২১,ব্যাটালিয়ন(খুলনা) এর পক্ষ থেকে যশোর জিলার শার্শা উপজিলার সীমান্ত ঘিরে ৭টি বিওপি এলাকার ঘরবন্দি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। কোভিড-১৯,মহামারি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে লকডাউন কর্মসুচি ঘোষনা করেছেন। এর ফলে সকল শ্রেণী পেশার মানুষকে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে,অসহায় হয়ে পড়েছে দিন আনা দিন খায় মানুষগুলো। কর্মহীন এ সকল মানুষগুলোর কথা চিন্তা করে সীমান্ত এলাকার প্রায় ১১শ` কর্মহীন পরিবারের মধ্যে খাদ‍্য সামগ্রী বিতরন করেন ২১,ব্যাটালিয়ন(বিজিবি) কর্তৃপক্ষ। বিদ্যানন্দ নামের একটি বেসরকারী সংস্থা এই খাদ্য সামগ্রীর যোগান দাতা হিসেবে কাজ করে। বৃহস্পতিবার(৭ই মে) সকাল ১০ ঘটিকার সময় এ খাদ্য সামগ্রী বিতরন শুরু করা হয়। খুলনা-২১, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আমিরুল ইসলাম পিএসসি`র নেতৃত্বে উপস্থিত ছিলেন ২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই ইলাহী, উপ- অধিনায়ক মেজর সোহেল এবং এডি লিয়াকত হোসেন প্রমুখ। খুলনা-২১ বিজিবির উপ অধিনায়ক মেজর সোহেল জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে একটি বেসরকারী সংস্থা আমাদের মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। সুষ্ঠ ভাবে বিতরনের জন্য ওই ফাউন্ডেশন বিজিবির সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রী বিতরন এলাকাগুলো হচ্ছে- দৌলতপুর, পুটখালী, পাঁচভুলাট, অগ্রভুলাট, কায়বা, রুদ্রপুর বিওপি ক্যাম্প এরিয়া।

জাতীয় এর আরও খবর: