নাগরপুরে কর্মহীন ২৫০ অটোরিকশা চালকের পাশে -উপজেলা প্রশাসন।
মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে চলমান করোনা পরিস্থিতিতে অটোরিকশা চালকেরা কর্মহীন হয়ে পড়েছেন। কর্মহীন হয়ে পড়া সকল চালকদের মধ্যে ২৫০ জন চালকের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
৮ মে ২০২০, উপজেলার সরকারি যদুনাথ ময়দানে(হাসপাতাল মাঠ) চালকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
এ সময় সৈয়দ ফয়েজুল বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে মেহনতি মানুষের মাঝে থাকতে হবে। করোনা ভাইরাসের সময় দেশে মানুষ গৃহবন্ধী জীবন যাপন করছে। তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।আজকে করোনায় কর্মহীন হয়ে পড়া ২৫০ অটোরিকশা চালকের সরকারি খাদ্য সামগ্রী প্রদান করা হল।আল্লাহ যেন সবাইকে এ মহামারী করোনা থেকে রক্ষা করে, সে দোয়া করতে হবে। মানুষ যেন সরকারের ঘোষণা মান্য করে আপাতত নিজ নিজ বাড়ি, বাসায় অবস্থান করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, আঃ সালাম মিয়া, সাধারন সম্পাদক শাহালম মিয়া, গনমাধ্যমকর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
