যোগীপোল ইউনিয়নের মসজিদের ইমাম মোয়াজ্জেম ও খাদেমদের মাঝে সাজ্জাদুর রহমান লিংকনের খাদ্যসামগ্রী বিতরণ।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার অংশ হিসেবে যোগীপোল ইউনিয়নের অন্তর্ভুক্ত সকল মসজিদের ইমাম মোয়াজ্জেমও খাদেমদের কাছে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি ও মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক শেখ শাহ জালাল হোসেন সুজনের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন। তিনি আজ সকাল থেকে দিনব্যাপী ইউনিয়নের সকল মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের তাদের কাছে গিয়ে তাদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুমা খন্দকার মুন্নি, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রুপম, তরিকুজামান মনির, মেম্বার কাজী শহিদুল ইসলাম পিটো, সাবেক মেম্বার মোস্তাকআহমেদ, খাইরুল ইসলাম, ব্যাংকার শেখ জাহিদ ইকবাল, কুয়েটের কর্মকর্তা রবিউল ইসলাম, কামরুল ইসলাম, ফকির নজরুল ইসলাম, সাবেক মেম্বার শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আল আমিন সহ বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
