মোরেলগঞ্জে নিউইয়র্ক প্রবাসীর খাদ্য সহায়তা প্রদান ।

 প্রকাশ: ০৮ মে ২০২০, ১১:৪৭ অপরাহ্ন   |   জাতীয়


স্টাফ রিপোর্টার ঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে নিউইয়র্ক প্রবাসী হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাইনুল হাসান মহিদ এর সহযোগীতায় পবিত্র রমজান উপলক্ষ্যে করোনায় কর্মবিমুখ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে মোরেলগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুমন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু ,দৈনিক সংবাদ প্রতিনিধি গনেশ পাল, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ, ঢাকা  প্রতিদিনের এম পলাশ শরীফ ,দৈনিক দিনকাল প্রতিনিধি মল্লিক আবুল কালাম খোকন, ভোরের কাগজ প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম কবির প্রমুখ। 

খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ছোলা, চিড়া, চিনি ও সাবান।

জাতীয় এর আরও খবর: