ইতনা ইউনিয়ন ওয়েল উইসার’স অব ইতনা ফাউন্ডেশনের কমিটি গঠন।

 প্রকাশ: ০৯ মে ২০২০, ০১:২৫ পূর্বাহ্ন   |   জাতীয়



সাইফুল ইসলামঃ- নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনায়, সেবামূলক প্রতিষ্ঠান “ইতনা ইউনিয়ন ওয়েল উইসার’স অব ইতনা ফাউন্ডেশন”এর পূজা ব্যানার্জি'কে সভাপতি ও শেখ মোঃ আলামিন'কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।


শুক্রবার (৮ মে) ইতনা ইউনিয়ন ওয়েল উইসার’স অব ইতনা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা পাপিয়া ব্যানার্জি ও বিশিষ্ট ব্যবসায়ী বাসুদেব ব্যানার্জি দুই বছরের জন্য ঘোষণা করেন। 


কমিটির অন্যান্য সদস্যরা হলেন,' সহ-সভাপতি

শেখ মোঃ রফিকুল ইসলাম, সহ- সম্পাদক মোঃ হুমায়ুন শরীফ, সাংগঠনিক সম্পাদক সুমিত ব্যানার্জি, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন,

চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক,

সহ-চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ সবুজ শিকদার, কোষাদক্ষ মোঃ সত্তার মোল্যা,

সহ-কোষাদক্ষ মোঃ কাজী রিমন,

তথ্য ও প্রচার সম্পাদক সরদার ফজলে রাব্বি,

সহ-তথ্য ও প্রচার সম্পাদক রাসেল শেখ, 

সহ-তথ্য ও প্রচার সম্পাদক মোঃ ভোর, দপ্তর সম্পাদক রোমান সরদার, সহ-দপ্তর সম্পাদক অলোক কুমার রায়, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক শেখ ইয়াসির আরাফাত,  সহ-দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক হিমেল, 

সহ-দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক বাকিউর রহমান, সহ-দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক সেতাউর রহমান।


প্রতিষ্ঠাতা সদস্য হলেন,' দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ও দৈনিক আলোকিত সকালের ষ্টাফ রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম,  

সিকদার সোহানুর রহমান, সজল সরদার,

রাশেদুল ইসলাম কাজী, রাশেদুল আলম শেখ, হুমায়ুন শিকদার, মির্জা শরীফ, সিকদার সাকিল, মেহেদী, শেখ মুছাইব, সোহান শেখ, আব্দুর রহিম মোল্যা, শুভ সরদার, ইখলাস থান্দার, সজিব, সাইফুল কাজী, কামাল শেখ, সোহাগ সরদার, মাহমুদ মোল্লা, শেখ সুমন প্রমুখ।


ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা পাপিয়া ব্যানার্জি বলেন,' মহামারী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন মানুষদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে "ইতনা ইউনিয়ন ফেসবুক গ্রুপ ও ওয়েল উইসার’স অব ইতনা" সংগঠনের যাত্রা শুরু। দীর্ঘদিন ধরে ফেসবুক পেজে আলোচনা, ডিজিটাল লাইভ কনফারেন্স করে সম্মিলিত ভাবে দেশের এই ক্রান্তিকালে এলাকার মানুষের কাছে সব ধরনের সহযোগিতা করতে এই সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।এই সংগঠন অধিকাংশ সমস্যা নিরসনে কাজ করবে।


কমিটির সভাপতি পূজা ব্যানার্জি বলেন,' "ইতনা ইউনিয়ন ওয়েল উইসার’স অব ইতনা ফাউন্ডেশন" সামাজিক, রাজনীতি মুক্ত ও সেবামূলক প্রতিষ্ঠান। ফাউন্ডেশনের কার্যক্রম ইতনা ইউনিয়নসহ জেলা ব্যাপী কার্যক্রম অব্যাহত থাকবে। গরীব আসহায় এতিম খেটে খাওয়া মানুষের পাশে দাড়াবে। স্কুল-কলেজ ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করবে। কোন অসহায় মেধাবী শিক্ষার্থী বিদেশে লেখাপড়ার খরচের সহযোগিতা করা হবে।


কমিটির সাধারণ সম্পাদক শেখ মোঃ আলামিন বলেন,' "মানব সেবা পরম ধর্ম " এই উদ্দেশ্যকে সামনে রেখে যারা মানব সেবা করে তারাই প্রকৃত মানুষ। একজন মানুষ জনসেবার মধ্যে দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে।

আমাদের এই সংগঠনের সামাজিক কর্মকাণ্ড সবসময় চলমান থাকবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। দ্বন্দ-সংঘাত ও বিদ্যেষ ভুলে গিয়ে আসুন আমরা একসাথে মানুষের কল্যাণে পাশে দাড়াই। আপনাদের সকলের অনুপ্রেরনায় আমরা এগিয়ে যেতে চাই। নিজেদের সংগঠন মনে করে সৎ ও সঠিক পরামর্শ দিবেন।

জাতীয় এর আরও খবর: