কামারখন্দে করোনায় আক্রান্ত মা ও ছেলে।
সলঙ্গা প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের কামারখন্দে মা ও ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মা ও ছেলের নমুনা প্রতিবেদন এসেছে। কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, আক্রান্ত মা সেলিনা বেগম (৩৫) ও ছেলে সালমান ( ৮) বছর। তারা উপজেলার হালুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি বলেন, গত ২৯ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে স্বপরিবারে এসেছিলেন সেলিম হোসেন নামে এক গার্মেন্টস কর্মী। খবর পেয়ে ৩০ এপ্রিল ওই পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং তাদের বাড়ি লকডাউন করা হয়। শুক্রবার সেলিমের স্ত্রী সেলিনা ও ছেলে সালমানের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। বাকি তিনজনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে মা-ছেলেকে আলাদা ঘরে থেকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি।
