কুমিল্লায় আজ করোনায় নতুন আক্রান্ত-১৬, মৃত্য-২;
জি এম মাকছুদুর রহমান, কুমিল্লা সংবাদদাতাঃ
কুমিল্লায় নতুন করে ১৬জন আক্রান্ত হয়েছে। ২জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭জন। সর্বমোট আক্রান্ত ১৫০ জন। কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান সত্যতা নিশ্চিত করে আলোচিত বাংলাদেশ কে জানিয়েছেন,, শুক্রবার (৮মে) জেলার বিভিন্ন উপজেলা থেকে ১০৬জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে শনিবার (৯ মে) ১৬ জন করোনা পজিটিভ এসেছে। ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি আরোও জানিয়েছে, জেলার ১৭টি উপজেলায় সর্বমোট ২৭৮৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো। এর মাঝে জেলার ১৫টি উপজেলায় সর্বমোট ১৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ২৯জন। এই পর্যন্ত ৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তিনি জানান।
