কাশিয়ানীতে আবারও নতুন করে তিনজন করোনা আক্রান্ত।

 প্রকাশ: ১০ মে ২০২০, ১২:৩৩ পূর্বাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ কাশিয়ানী স্টাফ রিপোর্টারঃ মোঃ ইব্রাহিম মোল্লাঃ


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শনিবারে একই পরিবারের তিনজন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের ৩০ বছর বয়সী এক মহিলা, ১৭ বছর বয়সী ঐ মহিলার মেয়ে এবং ১৩ বছর বয়সী ঐ মহিলার ছেলে।




কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কাইয়ুম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান একই পরিবারের এই ৩ জন ঢাকা থেকে আসলে তাদের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের ৩ জনের কোভিড-১৯ (করোনা ভাইরাস) পজেটিভ পাওয়া যায়। বর্তমানে তারা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।




উল্লেখ্য, এর আগে কাশিয়ানীতে শনাক্ত হওয়া ৫ জন করোনা রোগীর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় ৫ মে থেকে করোনা মুক্ত ছিলো কাশিয়ানী উপজেলা। মাত্র ৪ দিন পর নতুন করে আবার এই ৩ জন করোনা রোগী সনাক্ত হলো।

জাতীয় এর আরও খবর: