খুলনা শিরোমণি কে, ডি, এ বাজারে বিএসটিআই এর বাজার পরিদর্শন।

 প্রকাশ: ১০ মে ২০২০, ০৮:৩৭ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

আজ রবিবার দুপুর ১২টার দিকে খুলনা জেলার শিরোমনি কে, ডি,এ  কাঁচা বাজার এবং আশেপাশের মার্কেটের দোকানগুলোতে মোঃ কামরুজ্জামান  উর্দ্ধতন পরীক্ষক (বি,এস, টি আই) এর নেতৃত্বে আরো দুইজন অফিসার, দীপঙ্কর দত্ত (ফিল্ড অফিসার) ও আল হাসনাত (পরিদর্শক) কে সঙ্গে নিয়ে প্রতিটি দোকান ও মার্কেটে গুলোতে পণ্য তালিকা দেওয়া আছে কিনা। মূল্যতালিকা বেশি নিচ্ছে কিনা, পণ্যের মান ঠিক আছে কিনা, বাটখারার ওজন কম আছে কি না পরিদর্শন করেন, মোল্লা ব্রাদার্স চাউলের দোকান, জান্নাতুল কসমেটিক্স এন্ড ভ্যারাইটিজ স্টোর, আয়েশা স্টোর মুদির দোকান, মোল্লা স্টোর মুদির দোকান, ফারিয়া স্টোর মুদির দোকান, মায়ের দোয়া স্টোর, ফোরকান কাঁচামালের দোকান, আরিফুল ইসলাম মাছের দোকান, নুর উদ্দিন, খোকন, জামাল নুরুজ্জামান, শামসু মুরগীর দোকান। বিএসটিআই এর কর্মকর্তা পরিদর্শনকালে দোকানদারদের উদ্দেশ্যে বলেন ওজনে কম দেওয়া যাবে না, পণ্যের গুণগত মান ঠিক রাখতে হবে।  পরবর্তীতে এর ব্যত্যয় ঘটলে জরিমানাসহ কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে

জাতীয় এর আরও খবর: