নজিরবিহীন কালবৈশাখীতে নিরন্তর ক্ষতি সাধন গোপালগঞ্জের মুকসুদপুরে।

 প্রকাশ: ১১ মে ২০২০, ০১:৫৬ পূর্বাহ্ন   |   জাতীয়


প্রতিবেদক, মোঃ রফিকুল ইসলামঃ


গতকাল ২৬ বৈশাখ, শনিবারে 

বৈশাখ দেখালো তার রূদ্রমুর্তী ।

ইফতারীর ঠিক পূর্ব মুহূর্তে ৬:২৪ মিনিট থেকে শুরু হয়ে প্রায় এক ঘন্টা ব্যাপ্তিতে ভয়ঙ্কর ঝড়ো হাওয়ার এক কালবৈশাখী ।

সারাদেশে বয়ে গেছে যেটার প্রভাব গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রামে সবচেয়ে বেশি পড়েছে ।

মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন বাঁশবাড়িয়ার বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা যায় প্রায় শতাধিক গাছ-পালা ও‌ ঘর-বাড়ি গতকালের প্রলংকর  কালবৈশাখীতে নিরন্তর ক্ষতি সাধিত হয়েছে ।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়ার নূর আলম মোল্লার ।

তার কয়েকটা গাছ ভেঙে গেছে এবং নিজের করা বিশাল পোল্ট্রি ফার্মের ঘর ভেঙে নিচে অবস্থিত পুকুরে  পড়ে গেছে । ফলাফল যা হবার তাই ..

সকল বাচ্চা সহ বড় পোল্ট্রি মুরগীগুলো মরে সর্বনাশ হয়ে গেছে ব্যবসায়ী নূর আলম মোল্লার ।এ প্রসঙ্গে যুব সমাজের আইকন ও সমাজ সেবক জনাব বদরুজ্জামান এজাজ বলেন :

" নূর আলম মোল্লা অত্যন্ত সৎ ও ভালো একজন ব্যবসায়ী, আমি উপজেলা কৃষি অধিদপ্তরে যোগাযোগ করেছি ।

 দোয়া করি,দেশ ও জাতি  করনা প্রভাব মুক্ত হয়ে স্বাভাবিক হয়ে উঠুক এবং তখন নূর আলমের ব্যাপারে কৃষি অফিস থেকে কিছু একটা করার চেষ্টা করা হবে  ইনশাআল্লাহ" ।

এছাড়াও পুরো মুকসুদপুরে নিরন্তর ক্ষয়ক্ষতি হয়েছে ।

মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামীন আমাদেরকে ভয়ঙ্কর করনা ও‌ কালবৈশাখী থেকে

রক্ষা করুন-আমিন !!!

জাতীয় এর আরও খবর: