ঝিনাইদহ কোটচাঁদপুর করোনা যুদ্ধে জয়ী মেহেদী।
খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন চিকিৎসা নিয়ে করোনা কে জয় করে ১১ মে সোমবার নিজ বাড়ি পাঁচ লিয়া গ্রামে ফিরেছেন।
"করোনা যুদ্ধে জয়ী মেহেদী "(২১) সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কোটচাঁদপুরের পক্ষ থেকে তাকে অসংখ্য করতালিতে বিদায়ী অভ্যর্থনা জ্ঞাপন করা হয় এবং চিকিৎসা ছাড়পত্র সহ এক ঝুড়ি পুষ্টিকর ফল উপহার দেয়া হয়।এ সময় প্রধান অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, সেলিনা রহমান, ঝিনাইদহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ কনসালট্যান্টবৃন্দ, আবাসিক মেডিকেল অফিসার, এবং সকল মেডিকেল অফিসার বৃন্দ এবং করোনা প্রতিরোধে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।
