গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষাণ না পাওয়া অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ।

 প্রকাশ: ১২ মে ২০২০, ০১:২৬ পূর্বাহ্ন   |   জাতীয়


প্রতিবেদক, মোঃ রফিকুল ইসলামঃ


গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষাণ  না পেয়ে অসহায় হয়ে পড়া কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ । জানা যায়, মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটিগ্রামের  আজন্ম ভদ্রলোক জনাব জাহিদ মুন্সী কৃষাণের অভাবে প্রায় তিন বিঘা জমির ধান কাটতে পারতেছেন না। এ পর্যায়ে তিনি মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের দ্বারস্থ হন। তিনি ইউনিয়ন ছাত্রলীগ কে জানালে ইউনিয়ন ছাত্রলীগ সেটা সরকারী মুকসুদপুর কলেজ ছাত্রলীগকে জানায়।

পরবর্তীতে মুকসুদপুর উপজেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ, সরকারী মুকসুদপুর কলেজ ছাত্রলীগ এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মিলিত প্রচেষ্টায় অসহায় কৃষক-"জনাব জাহিদ মুন্সীর সকল ধান কেটে দেন ।

এ প্রসঙ্গে অসহায় কৃষক জাহিদ মুন্সী কৃতজ্ঞতার স্বরে জানান যে: আমি যখন কোথাও কৃষাণ পাচ্ছিলাম না তখন ছাত্রলীগের দ্বারস্থ হই এবং ছাত্রলীগ আজ আমার ধান কেটে দিচ্ছে । ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই তবে,আমি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি যেন ভবিষ্যতে ছাত্রলীগ সবসময়ই ভালো কাজের সাথে জড়িত থেকে সমাজের উন্নয়ন

করতে পারে" ।

অসহায় কৃষকের ধান কেটে দেয়া প্রসঙ্গে সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি-জব্বারুল আলম মাহফুজ বলেন যে:" মাননীয় এমপি মহোদয় ফারুক ভাইয়ের নির্দেশে আমরা ধারাবাহিকভাবে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছি- আজকের ধান কাটার প্রোগ্রাম সেটারই প্রতিফলন মাত্র ।শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি,থাকবো ইনশাআল্লাহ"

"জয় বাংলা,জয় বঙ্গবন্ধু" ।


বেঁচে থাকুক মানবতা,

বেঁচে থাকুক শেখ হাসিনার সোনার বাংলাদেশ,,,

এমন ভালো ছাত্রলীগের জয় হোক !!!

জাতীয় এর আরও খবর: