কুমিল্লায় ৬৫ বছর বয়সী বৃদ্ধার সাথে ৮ম শ্রেণী'র ছাত্রীর প্রেম করে বিয়ে।
জি এম মাকছুদুর রহমান: কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় ৬৫ বছর বয়সী এক
বৃদ্ধার সাথে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী'র প্রেম করে বিয়ে হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটে লালমাই উপজেলা'র পেরুল দক্ষিণ ইউনিয়নে'র ২ নং ওয়ার্ড পেরুল গ্রামের দীঘির পাড় বাড়িতে। জানা যায় পেরুল গ্রামের শামছুল হক শামু (৬৫) নামে এক বৃদ্ধা রিক্সা চালক একই গ্রামের ইমান আলীর মেয়ে মোসাঃ মরিয়ম আক্তার কে দীর্ঘদিন যাবৎ প্ররোচনা দেখিয়ে তার প্রেমের ফাঁদে ফেলে, প্রায় ১বছর পর্যন্ত তাদের প্রেম চলাকালে গত ১০'মে ৫ লক্ষ টাকা দেনমোহর ও ১ লক্ষ টাকা উসুল দিয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৭ নং ওয়ার্ড'র কাজী মুজিবুর রহমানের অফিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, মরিয়ম আক্তার পেরুল উচ্চ বিদ্যালয়'র অষ্টম শ্রেণীর ছাত্রী, রোল নং-৩২, স্কুলে যাওয়া আসার সময় মরিয়ম প্রায়ই শামছুল হক শামুর রিক্সায় যাতায়াত করতেন, তাছাড়া বর শামছুল হক শামু'র ছোট মেয়ে বর্তমান স্ত্রী মরিয়ম আক্তার একই ক্লাসের ছাত্রী বলেও জানা গেছে। শামছুল হক শামু'র মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করায় এলাকায় এক চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে, তাছাড়া অষ্টম শ্রেণীতে পড়ুয়া মরিয়ম আক্তার আজও সাবালিকা কিনা প্রশ্ন রয়েছে জন মনে।
