সন্দ্বীপ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ টি বেকারিকে ১৩ হাজার টাকা জরিমানা, উপজেলার কয়েকটি কাপড়েরে দোকান বন্ধ।

 প্রকাশ: ১২ মে ২০২০, ০৯:২৭ অপরাহ্ন   |   জাতীয়


পুষ্পেন্দু মজুমদার,

চট্টগ্রাম জেলা(সন্দ্বীপ)  প্রতিনিধিঃ


করোনার সংক্রমণ ঠেকাতে লোকজনকে সচেতনাতার পাশাপাশি সাস্হ্য বিধি মেনে চলার জন্য সরকার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার ই আলোকে আজ ১২ মে ২০২০ ইং সকাল ১০ টা থেকে ১.৩০ পর্যন্ত সন্দ্বীপ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ মামুনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের পাশাপাশি নৌ বাহিনীর সদস্যরা সন্দ্বীপের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালানা করে। 


 আজ অভিযানে   অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যসামগ্রী তৈরি করায় ধোপার হাটে আজিজ বেকারিকে ৩ হাজার টাকা এবং শিবের হাটের আতিক বেকারিকে ১০ হাজার  টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।


  এদিকে    কমপ্লেক্স,  এনাম নাহার মোড়, ধোপার হাট, শিবের হাটের  ৯ টি কাপড়ের দোকান  সামাজিক দূরত্ব বজায় না রেখে বিক্রি করা এবং অতিরিক্ত ক্রেতা দোকানে জমায়েত করা এবং যেসব শর্তে সরকার দোকান খোলার অনুমতি দিয়েছে তা লঙ্ঘন করায় উক্ত দোকানগুলো  বন্ধ করা হয়।


অভিযান চলমান থাকবে,সরকারি বিধিনিষেধ মেনে চলুন,ঘরে থাকুন, সুস্হ থাকুন।

জাতীয় এর আরও খবর: