আপনার কত টাকা থাকলে যাকাত দিতে পারবেন? চলুন জেনে নেই

 প্রকাশ: ১২ মে ২০২০, ০৯:৩৪ অপরাহ্ন   |   জাতীয়


।স্টাফ রিপোর্টার,

আউয়াল ফকিরঃ

 

৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫২.৫ ভরি রূপা হচ্ছে নিসাবের পরিমাণ। –আহসানুল ফাতাওয়া : ৪/৩৯৪; আল ফিকহুল ইসলামী : ২/৬৬৯


দেশি-বিদেশি মুদ্রা ও ব্যবসায়িক পণ্যের নিসাব নির্ধারণে সোনা-রুপা হলো পরিমাপক। এ ক্ষেত্রে অস্বচ্ছল-অসহায়দের জন্য যেটি বেশি লাভজনক হবে, সেটিকে পরিমাপক হিসেবে গ্রহণ করাই শরীয়তের নির্দেশ। তাই মুদ্রা ও পণ্যের বেলায় বর্তমানে রুপার নিসাবই পরিমাপক হিসেবে ধরা ভালো।


যার কাছে সাড়ে ৫২ ভরি রূপা বা এর সমমূল্যের দেশি-বিদেশি টাকা/মুদ্রা বা ব্যবসায়িক পণ্য মজুদ থাকবে, তার ওপর যাকাত ওয়াজিব হবে। যে সম্পদের ওপর যাকাত ওয়াজিব, তার ৪০ ভাগের এক ভাগ (২.৫০ শতাংশ) যাকাত দেওয়া ওয়াজিব।


বর্তমান বাজারে ভরি প্রতি রূপার মূল্য ৮০০ টাকা। মানভেদে কিছু কম বা বেশিও হয়। তাই আনুসাঙ্গিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে রূপার মূল্য ভরি প্রতি মোটামুটি ৮২৫  টাকা ধরে সাড়ে ৫২ ভরি রূপার মূল্য আসে ৪৩,৩১২ টাকা।


অতএব, কেউ যদি ঋণমুক্ত হওয়া এবং সারাবছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর মোটামুটি সর্বনিম্ন ৪৩৩১২ টাকা বা এর সমপরিমাণ মূল্যমানের ব্যবসায়িক পণ্যের মালিক হয়, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে। হিসাব করে শতকরা আড়াই টাকা বা হাজারে ২৫ টাকা হারে নগদ অর্থ কিংবা ওই পরিমাণ টাকার কোনো প্রয়োজনীয় সামগ্রী দিয়ে যাকাত আদায় করতে হবে। ৪০৩১২  টাকায় যাকাত আসবে ১০৮২(এক হাজার বিরাশি) টাকা।


বি.দ্র. রূপার বাজার দরের ওপর ভিত্তি করে টাকার পরিমান কম-বেশি হতে পারে।

জাতীয় এর আরও খবর: