নিন্ম আয়ের মানুষের মাঝে ওএমএস এর চাল বিতরণ করেন কাউন্সিলর আনার।

 প্রকাশ: ১২ মে ২০২০, ১১:৪১ অপরাহ্ন   |   জাতীয়


লিয়াকত হোসেন রাজশাহীঃনভেল করোনা (কোভিট-১৯) বৈশ্বিক মহামারী দুর্যোগ মোকাবেলায় নিন্ম আয়ের মানুষের মাঝে ১০(দশ) টাকা কেজি দরে ৪৮০জন কার্ডধারীদের মাঝে ওএমএস চাল বিতরণ করেন ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার।


নভেল করোনা (কোভিট-১৯)  বৈশ্বিক মহামারী দুর্যোগ মোকাবেলায় নিন্ম আয়ের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় আজ ১২ মে ২০২০ রোজ মঙ্গবার বেলা ১১.০০ ঘটিকায় ২য় ধাপে ৪৮০ জন কার্ডধারীর  মাঝে ১০(দশ) টাকা কেজি দরে ১০ কেজি করে ওএমএস চাল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার।


সামাজিক দূরত্ব বজায় রেখে নারী ও পুরুষ আলাদা ভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল গ্রহন করেন ।

জাতীয় এর আরও খবর: