ঝিনাইদহে চলমান রয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর, জরিমানা আদায়।

 প্রকাশ: ১২ মে ২০২০, ১১:৪৩ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ


প্রতিদিনের ন্যায় আজ ১২ মে মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয় হতে কালীগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড, মধুগঞ্জ বাজার ও কাঁচা বাজারে তদারকি করা হয়। 


এসময়ে ক্রয় রশিদ যাচাই করা হয় ও মূল্য তালিকা সর্বদা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ করার নির্দেশনা দেয়া হয়। 


পাশাপাশি মসলা ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার জন্য হ্যান্ডমাইকের মাধ্যমে নির্দেশনা দেয়া হয়। 


ফলের দোকানগুলোতে মূল্যতালিকা প্রদর্শন করতে ও ক্রয় ভাউচার সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ লংঘনের অপরাধে ১টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। 


পাশাপাশি টিসিবির ০২ টি ট্রাকসেল পরিদর্শন করা হয়। সার্বিক সহযোগিতা করেছেন নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জাতীয় এর আরও খবর: