সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাব-কে পিপিই প্রদান করেন ছাত্রলীগ নেতা ফয়সাল।

 প্রকাশ: ১৩ মে ২০২০, ০১:৫৩ পূর্বাহ্ন   |   জাতীয়


পুষ্পেন্দু মজুমদার,

চট্টগ্রাম জেলা(সন্দ্বীপ)প্রতিনিধিঃ 



সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাব-কে আজ ১২ মে ২০২০ মঙ্গলবার সকাল ১১টায় ৫টি পিপিই প্রদান করেন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোক্তাদের মাওলা ফয়সাল। 


তিনি সন্দ্বীপ উপজেলার এনাম নাহার হাই স্কুল মোড় সংলগ্ন সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উক্ত ৫টি পিপিই ক্লাবের সাধারন সম্পাদক ইলিয়াছ সুমনের হাতে তুলে দেন।


পিপিই প্রদানকালে প্রসঙ্গক্রমে ছাত্রলীগ নেতা মোক্তাদের মাওলা ফয়সাল বলেন- জাতির এই ক্রান্তিলগ্নে অনলাইন সাংবাদিকবৃন্দকে উক্ত পিপিই প্রদান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি আরো বলেন-জাতীয় সংসদ সদস্য আলহাজ মাহফুজুর রহমান মিতার অনুপ্রেরনায় আমি সন্দ্বীপে চিকিৎসক,রাজনীতিবিদ,সাংবাদিক,পুলিশ,প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ে মোট ৮২টি পিপিই প্রদান করেছি।


পিপিই প্রদানকালে সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের পক্ষে আরো উপস্থিত ছিলেন-অনলাইন আলোচিত বার্তার সন্দ্বীপ প্রতিনিধি পুস্পেন্দু মজুমদার, কনজিউমার নিইজ টুয়েন্টুিফোর সন্দ্বীপ প্রতিনিধি প্রভাষক মহিউদ্দীন খান, সিটিজি ক্রাইম টিভির সন্দ্বীপ প্রতিনিধি মাহামুদুল হাসান, 'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ' পত্রিকার বিশেষ প্রতিনিধি তৈয়ব হোসাইন প্রমুখ।

জাতীয় এর আরও খবর: