বৈদ্যুতিক তার স্পর্শে যুবকের মৃত্যু।
মনা বেনাপোল যশোর প্রতিনিধি :
যশোর, শার্শা. উপজেলার বসতপুর গ্রামে বৈদ্যুতিক তার স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ই মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার বসতপুর গ্রামের পশ্চিম পাড়ায় হযরত আলী (১৯) নামে এক যুবক লিচু পাড়তে গাছে উঠলে বৈদ্যুতিক তারের স্পর্শে এই দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী বসতপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র। ইদ্রিস আলীর তিন সন্তানের প্রথম কন্যা ও পরবর্তী দুই পুত্রের মধ্যে নিহত হযরত আলী প্রথম।
বাগআঁচড়া ইউনিয়ন'র বসতপুর (৫নং) ওয়ার্ডের মেম্বর এবং ইউনিয়ন যুবলীগ'র সভাপতি আলী, আহাম্মাদ জানান, অসাবধানতাবশত বিদ্যুতের তারের স্পর্শে ছেলেটি আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাগআঁচড়ায় ক্লিনিকে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
