লোডশেডিংয়ের এর বিরম্বনার মুকসুদপুর উপজেলা।
প্রতিবেদক-হৃদয় হোসেন রত্নঃ
গত ১০ দিনে মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় দিন রাত মিলিয়ে গড়ে ৮ ঘন্টার বেশি বিদ্যুৎ পাওয়া যায়না।
প্রথম কয়েকদিন ঝড়ের অজুহাত দেখিয়ে ১৬/১৭ ঘন্টা লোডশেডিং করানো হলেও গত ৩ দিন ধরে তো আবহাওয়া একেবারেই ফকফকা। তাহলে এখন কোন যৌক্তিতে এত লম্বা সময় ধরে লোডশেডিং হচ্ছে?
সেহেরীর মত অতিগুরুত্বপূর্ন সময়েও কয়েক ঘন্টার জন্য লোডশেডিং হচ্ছে। এই অসহনীয় তীব্র গরমে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে। তার উপরে বেড়েছে মশার উপদ্রব।
এমতাবস্থায় এলাকায় মধ্য পল্লীবিদ্যুৎ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এমনিতেই মিটারের রেটিং না নিয়ে বিলের কাগজ দিয়ে গিয়েছিল তার উপরে অতিমাত্রায় লোডশেডিং।
এলাকাবাসী এ প্রতিকার চায়।
