ঝিনাইদহ মহেশপুর অসহায় দের পাশে, সাংবাদিক বাবু।
খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহ।
করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে ঝিনাইদহের মহেশপুরে ঘরবন্দি ২৮ টি অসহায় দরিদ্র পরিবারকে ”প্রানের ঝিনাইদহ” লন্ডন শাখার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে ছিন্নমুল পরিবার ও ঘরবন্দি দরিদ্র মানুষের বাড়ীতে বাড়ীতে উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়।
প্রানের ঝিনাইদহ” শাখার প্রতিনিধি বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আবু জাফর বাবুর ব্যবস্থাপনায় উপহার বিতরনকালীন সময়ে উপস্থিত ছিলেন শামীম নুর খাঁন, শামীম হায়দার খোকন, জুবায়ের মুন্সী, ইসমাইল হোসেনসহ আরো অনেকে।
দরিদ্র পরিবারের মাঝে পৌছে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, তেল, চিনি, লবন, ডিজারজেন্ট পাউডার, সাবান, সেমাই ও দুধ।
