রাস্তার পাশে পড়ে থাকা মরদেহ পুলিশের উদ্যোগে দাফন।

 প্রকাশ: ১৩ মে ২০২০, ০৮:১০ অপরাহ্ন   |   জাতীয়


জাহিদ হাসান, নাটোরঃ


নাটোরের বড়াইগ্রামে নিজেদের উদ্যোগে রাস্তার পাশে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে দাফন করলেন  পুলিশ সদস্যরা।আজ বুধবার দুপুরে উপজেলার নাটোর-পাবনা  মহাসড়কের  কাচুটিয়া গলাকাটা ব্রিজের  মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা সকালে লাশটি সেখানেই পড়ে থাকতে দেখে  পুলিশে কে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, বর্তমান পরিস্থিতিতে করোনা আতঙ্কে কেউ তার মরদেহের কাছে এগিয়ে যায়নি। নিজেদের টাকায় কাফনের কাপড় কিনে। লোক ঠিক করলাম কবর খোঁড়ার জন্য। পরে বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলামের নেতৃত্বে  জুয়াড়ী ইউনিয়নের ইউপি সদস্য মনিরুল ইসলাম সহ আমাদের পুলিশ সদস্যদের সহযোগিতায় জানাযা পড়ে দাফন কাজ সম্পন্ন করে।

জাতীয় এর আরও খবর: