বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির উদ্যোগে ২শ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন।
মনা বেনাপোল(যশোর)ঃ
প্রতিনিধিঃ বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি,ঝিকরগাছা ,শার্শা, বেনাপোল, যশোর জেলা আঞ্চলিক কমিটির উদ্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল থেকে এই ত্রান বিতরণ কার্যত্রম চলছে।
রং মিস্ত্রি হযরত আলী খাদ্য সামগ্রী পেয়ে অনেক খুশি। করোনা দুর্যোগে অসহায় অবস্থায় দিন যাচ্ছে তার। বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ এর সকলকে ধন্যবাদ জানায় এবং সকলের জন্য দোয়া করেন।
বাংলাদেশ আজ করোনায় বিপর্যয়গ্রস্ত। নোভেল করোনা ভাইরাসের কারণে আতঙ্ক যেমন বাড়ছে,তেমনি সচেতনতা বাড়াতে ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন সংগঠন। দেশের এই দুর্যোগকালীন সময়ে এই সংগঠন অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। প্রতিটা মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন যশোর জেলার-বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি, যশোর জেলা আঞ্চলিক কমিটির সভাপতি আলমগীর সরদার, এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর ঝিকরগাছা-চৌগাছা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী,সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে সকলে উপস্থিত থেকে উক্ত সমিতির সুবিধাবঞ্চিত ২শ সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরনের সময় "বাংলাদেশ অটোমোবাইলস ওয়ার্কসপ মালিক সমিতির"সংগঠনের সুযোগ্য সভাপতি আলমগীর সরদার এবং সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, “আমার সমিতির খাদ্যসঙ্কটে থাকা মানুষগুলোকে খাদ্যসামগ্রী দিয়ে তাদের এই দূর্দিনে তাদের পাশে দাড়াতে চাই। দেশের ক্রান্তিকালে ভূমিকা রাখতে সংগঠনের পক্ষ থেকে যারা ত্রাণ সামগ্রী নিতে ইচ্ছুক সে সকল সদস্য সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদক কে জানালে খাদ্যসামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করবো।
তিনি আরো বলেন, ঝিকরগাছা উপজেলা তথা সমগ্র দেশের জনসাধারণের প্রতি অনুরোধ জানাই, দয়া করে আপনারা ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আপনাদের খাবার সংকটে আমাদের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার সরকার ও মাননীয় এমপি নাসির উদ্দিন কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দেশের হয়ে কাজ করে যাচ্ছি। আপনি ঘরে থাকলে নিজে নিরাপদে থাকবেন এবং দেশকে নিরাপদে রাখতে পারবেন তাই এই মুহূর্তে দয়া করে কেউ ঘর থেকে বাহির হবেন না।বলে তিনি সকলকে অনুরোধ করেন।”
