সিলেট রেঞ্জের নতুন ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ।
এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিঃ
সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেলেন মফিজ উদ্দিন আহমেদ। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ছিলেন। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মফিজ উদ্দিন আহমেদ অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত আইজিপি মোঃ কামরুল আহসানের স্থলাভিষিক্ত হলেন। গত ৩ মে এক প্রজ্ঞাপনে সরকার তাকে (কামরুল আহসান) পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেয়।
জনাব মফিজ উদ্দিন আহমেদ ১৭ তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি কুষ্টিয়ার পুলিশ সুপার, ডিএমপির লালবাগের ডিসি, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) ও সবশেষ অতিরিক্ত পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করেন তিনি। রাজধানীর ট্রাফিক ব্যবস্থা উন্নত করতেও কাজ করেছেন তিনি।
এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম পেয়েছেন তিনি।
