অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের জন্মদিন আজ। আলোচিত বার্তার পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

 প্রকাশ: ১৫ মে ২০২০, ০২:০৮ অপরাহ্ন   |   জাতীয়


পুৃষ্পেন্দু মজুমদার,

সন্দ্বীপ প্রতিনিধিঃ 


আজ ১৫ মে ২০২০ শুক্রবার শিক্ষার গুনগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ এবং পত্রিকা ও অনলাইনে পাঠকের আস্থায় শীর্ষে 'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ' পত্রিকার সম্পাদক-অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের ৪৩তম জন্মদিন।


একনজরে_ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান-


জন্মঃ

১৯৭৭ সালের ১৫ মে।

পিতা-হাজী আবদুল বাতেন সত্তদাগর। 

মাতা-হাজী সখিনা বেগম।


শিক্ষাগত_যোগ্যতাঃ

বিএসএস (অনার্স), এমএসএস (রাজনীতি বিজ্ঞান), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 


পেশাঃ

সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত),আবুল কাসেম হায়দার মহিলা কলেজ,সন্দ্বীপ। 

অধ্যক্ষ-লরিয়েট কলেজ,চট্টগ্রাম। 


শিক্ষার গুনগত মানোন্নয়নে উনার উদ্যোগ

১/'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি প্রতিযোগিতা'(৫ম শ্রেণি,২০১৩ সাল থেকে চলমান)

২/'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাঙ্কন প্রতিযোগিতা'(৪র্থ শ্রেণি,২০১৪ সাল থেকে চলমান)

৩/'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা'(৩য় শ্রেণি,২০১৫ সাল থেকে চলমান)।

৪/২০১৮ সাল থেকে নিয়মিত সন্দ্বীপ থেকে মাধ্যমিকে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান।

৫/২০১৮ সাল থেকে নিয়মিত সন্দ্বীপ-চট্টগ্রামে কবি আবদুল হাকিম স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য় শ্রেণি-৫ম শ্রেণি) পরিচালনা করছেন।


সাংগঠনিক পরিচয়

প্রতিষ্ঠাকালীন সভাপতি-সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাব।

প্রতিষ্ঠাকালীন সভাপতি-সন্দ্বীপ লেখক ফোরাম। 

প্রতিষ্ঠাকালীন সভাপতি-চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব।

প্রধান সমন্বয়ক-কবি আবদুল হাকিম ফাউন্ডেশন।

প্রধান সমন্বয়ক-সন্দ্বীপ নাগরিক সমাজ।

সিনিয়র সহ-সভাপতি-(সাবেক),সন্দ্বীপ প্রেস ক্লাব।

সাধারণ সম্পাদক-বাংলাদেশ মানবাধিকার কমিশন, সন্দ্বীপ শাখা। 

সাধারণ সম্পাদক-(সাবেক),মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন,সন্দ্বীপ (২০১০-২০১৬)।


রাজনীতিঃ

কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান,ন্যাশনাল পিপলস পার্টি।

সাবেক ছাত্রনেতা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সভাপতি-(সাবেক),ন্যাশনাল পিপলস পার্টি; চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা।

সভাপতি-(সাবেক),-জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, চট্টগ্রাম মহানগর।


সন্দ্বীপবাসীর-সেবায় তাঁর অনন্য কীর্তিঃ

পড়ালেখা শেষ করে জন্মভূমি সন্দ্বীপ এসেই অধ্যাপনা শুরু করেন আবুল কাসেম হায়দার মহিলা কলেজে। সেখানে তিনি ২০০৩ সাল থেকে ২০১৫ সাল অবধি বিভিন্ন মেয়াদে অধ্যক্ষ হিসেবে শক্ত হাতে কলেজ পরিচালনা করে খ্যাতি লাভ করেন। একই সাথে সাংবাদিকতাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন এবং আছেন।

সন্দ্বীপ জনপদে তিনি একজন শিক্ষক, সাংবাদিক,সম্পাদক,সৃজনশীল উদ্যোক্তা হিসেবে যেমন পরিচিত তেমনি সমাধিক পরিচিত একজন সমাজকর্মী হিসেবে। সমাজের নানা স্তরে রয়েছে তাঁর বিভিন্ন কার্যক্রম। বিশেষ করে শিক্ষাখাতে তাঁর অন্যরকম এক পদচারনা বিদ্যমান।

তাঁরই_উদ্যোগে_সন্দ্বীপে প্রথম বহুনির্বাচনী ভিত্তিক প্রতিযোগীতামূলক বৃত্তি কার্যক্রম শুরু হয় ২০১১ সালে মাস্টার ছায়েদুল হক বৃত্তি কর্মসূচির ব্যানারে।

'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ'-এর ব্যানারেও রয়েছে চমকপ্রদ চারটি বৃত্তি কর্মসূচি।


দৈনিক_আজাদী_তে_ সন্দ্বীপ প্রতিনিধি হিসেবে প্রায় ১২ বছর সময় ধরে তিনি সন্দ্বীপবাসীর সকল অধিকার নিয়ে লিখে গেছেন অবিরত। এছাড়া জাতীয় দৈনিক সমাচার,দৈনিক আমার দেশ,দি গার্ডিয়ান,টিভি চ্যানেল এনটিভি-তে কাজ করেছেন।


বারবার_তুলে_এনেছেন_ সন্দ্বীপের-ই নানা সমস্যা ও দুর্দশার কথা তাঁর লেখা ও প্রতিবেদন। কখনো প্রশাসনের টনক নড়েছে, কখনো নেমে এসেছে খড়গ। তবু কলম বন্ধ হয়নি। লিখে গেছেন অবিরত দ্বীপবাসীর স্বার্থে। সন্দ্বীপ থেকে স্বল্প সময়ে চট্টগ্রাম পৌঁছানোর একমাত্র মাধ্যম গুপ্ত চরা-কুমিরা ঘাটেও ছিলেন দীর্ঘদিন অবাঞ্চিত।


নানা_আন্দোলন_সংগ্রামের_ অগ্রনায়ক সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান ভয়-ঢরহীন লড়ে গেছেন অবিরত। কাগজে-কলমে সরব ছিলেন নিয়মিত,আবার ছিলেন রাজপথেও। সন্দ্বীপ রহমতপুরে নাদিয়া হত্যা,গুপ্ত চরা ঘাটের রাজা কাসেম বিরোধী আন্দোলন সংগ্রাম গুলোই কালের স্বাক্ষী।


যখন_ভূমি_দস্যুরা_সন্দ্বীপের_ জেগে উঠা ভূমি দখল করার পাঁয়তারা করেছে তখনি আন্দোলনে নেমে পড়েছেন। প্রথমে 'বাটাজোড়া-কাটগড় বাঁচাও আন্দোলন' পরবর্তীতে 'সন্দ্বীপ ভূমি রক্ষা আন্দোলন' তারও পরে 'সন্দ্বীপ নাগরিক সমাজ'এর ব্যানারে সংগঠিত করেছেন দেশ-বিদেশের সন্দ্বীপিদের।


দুই_এপ্রিল_২০১৭_ সংঘটিত গুপ্ত চরা ট্রাজেডি নিয়ে যখন চারপাশে শুনশান নীরবতা তখনি নিজ সম্পাদিত 'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ' ২০ এপ্রিল ২০১৭ সালে প্রকাশিত সংখ্যায় ১৮ জন মৃত ব্যক্তির অফিসিয়াল ছবি সমেত বিশেষ সংখ্যা ছাপিয়ে করেছেন কাগজী প্রতিবাদ। কাগজী প্রতিবাদে থেমে থাকেননি প্রতিবাদী ও অন্যায়ে আপোষহীন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।


সন্দ্বীপ_অধিকার_আন্দোলন_-এর ব্যানারে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন পরবর্তীতে মানববন্ধনে জনপ্রতি কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন। যদিওবা জীবনের মান টাকা দিয়ে হয় না।


সুন্দর_ও_প্রানবন্ত_হোক_ আপনার  আগামীর প্রতিটি সূর্যোদয়। চাঁদের আলোতে উদ্ভাসিত হোক আপনার  জীবনের প্রতিটি মুহূর্ত।


আপনার সততা,নিষ্ঠা,সৃজনশীলতা,সামাজিক দায়বদ্ধতা এবং নিরলস কাজ আপনাকে অনেক দূর নিয়ে যাবে।

জাতীয় এর আরও খবর: