যশোরের বেনাপোলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আহত।

 প্রকাশ: ১৫ মে ২০২০, ০৬:২৮ অপরাহ্ন   |   জাতীয়


মনা বেনাপোল যশোর প্রতিনিধিঃ

 যশোর, শার্শা উপজেলার বড়আঁচড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদের এক পর্যায়ে বড় ভাই জিয়াউরকে ছোট ভাই শরিফুল  ছুরিকাঘাত করে। আহত জিয়াউরকে গুরুতর আহত অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বৃহস্পতিবার (১৪ই মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। জিয়াউর উক্ত গ্রামের শহিদুল ইসলামের পুত্র।


স্থানীয়রা জানান, জিয়াউর এর ছোট ভাই শরিফুল ইসলাম কিছুদিন যাবৎ তাদের বসতবাড়ি বিক্রি করার জন্য চাপ দিয়ে আসছিল। তারই জেরে আজ কথাকাটাকাটির এক পর্যায়ে  জিয়াউর কে তার ছোট ভাই শরিফুল বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। 


আহত জিয়াউরকে তার মা প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আহত জিয়াউর কে ঢাকায় রেফার্ড করে বলে জানা যায়। 

এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছেন ডিউটি অফিসার এএসআই ওবাইদুর রহমান।

জাতীয় এর আরও খবর: