ঝিনাইদহ কালীগঞ্জে অসুস্থ নেতার ধান কেটে দিলেন, বিএনপি ও যুবদল।

 প্রকাশ: ১৫ মে ২০২০, ০৬:৩২ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহ। 



বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকা থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এর পরামর্শ ক্রমে, ১৫ মে শুক্রবার ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি'র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে অত্র ইউনিয়নের আলাই পুর গ্রামের সাবেক বিএনপি নেতা মরহুম মনজের আলী ও অসুস্থ বিএনপি নেত আইয়ুব হোসেন এর দুই বিঘা জমির ধান কেটে দেন।


উক্ত ধানকাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ও কালীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সাইদুল, যুগ্ন আহবায়ক ও সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, কালীগঞ্জ পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক ও পৌর যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জাবেদ আলী, উপজেলা বিএনপি'র সদস্য পেয়ার হোসেন, পৌর বিএনপি'র সদস্য ও শ্রমিক নেতা আব্বাস উদ্দিন, বিএনপি নেতা আব্দুস সাত্তার,সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ হোসেন ও লিটন মাহমুদ। ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য সুজা উদ্দিন মাহমুদ পিয়াল, মনজুরুল হক খোকা, ফিরোজ আহমেদ তারেক, আলমগীর হোসেন জোয়ার্দ্দার, আজিজুল ইসলাম লস্কর, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, যুবনেতা ফিরোজ কবীর, আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন, ফাইজুর রহমান রাজন, আব্দুল লতিফ, সাজেদুল ইসলাম, মানিক, শরিফ, ও হাসান। স্বেচ্ছাসেবক দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন তপন,সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, ও তরিকুল ইসলাম। শ্রমিকদল নেতা ফরিদ উদ্দিন, জহির উদ্দিন, আব্দুর রশিদ। পৌর তাঁতী দলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি। ছাত্রদলের মৌসুম উদ্দিন শোভন, লাইজুর রহমান, শাকিল, সৌরভ, রিঙ্কু প্রমুখ নেতৃবৃন্দ।

জাতীয় এর আরও খবর: