কাশিয়ানীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয় উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
হাফিজুর রহমান কাশিয়ানী (গোপালগঞ্জ) ঃ
কৃষক বাঁচলে বাচবে দেশ, এই স্লোগানে গোপালগঞ্জ-১আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ ফারুক খান এমপির নির্দেশনায় কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধার নেতৃত্বে ষষ্ঠ দিনে রাতইল ইউনিয়নে চাপ্তা গ্রামে অসহায় গরিব কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয় কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ।
আজ শুক্রবার (১৫মে) সকালে এ ধান কাটার কার্যক্রম শুরু করে। গরিব কৃষক রাজিব মিয়ার দেড় বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দরা।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারনে দেশের সকল জেলায় লকডাউন হয় এসময়ে ধান কাটার শ্রমিক না পাওয়ায় গরিব কৃষকের ধান কাটার কর্মসুচি নেয় উপজেলা ছাত্রলীগ।কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে ধান কেটে ঘরে তুলে দেয় উপজেলা ছাত্রলীগ।তিনি আরও বলেন কৃষকের ধান যতক্ষন মাঠে থাকবে তাদের এ কর্মসুচি অব্যহত থাকবে।
