অবশেষে রাজশাহী মহানগরীতে পাওয়া গেলো করোনা রোগী।
লিয়াকত হোসেন রাজশাহীঃরাজশাহী মহানগরীতে এবার প্রথম করোনা রুগীর সন্ধান পাওয়া গেছে। রাজশাহী মহানগরবাসীর জন্য অশুভ সংকেত পাওয়া গেলো করোনা ভাইরাসের আক্রান্ত রোগী।
রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এতে তার শরিরে করোনা ভাইরাস পজিটিভ আসে।
তিনি রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা তার বয়স আনুমানিক ৫০ বছর।জানা গেছে, তিনি কিছু দিন আগে নরসিংদী জেলা হতে রাজশাহীতে এসেছেন।এতে করে রাজশাহী নগরীতে এই প্রথম কোন রুগীর শরিরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলো।
এর আগে রাজশাহীর ৭টি উপজেলায় করোনা ভাইরাসের রুগী সনাক্ত হয়।রাজশাহী মহানগরীতে এই প্রথম নরসিংদী ফেরত কোন নারীর শরিরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী সিভিল সার্জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিক্যাল টিমের প্রধান ডাঃমোঃআজিজুল হক।
এই নিয়ে রাজশাহীতে মোট করোনা রুগীর সংখ্যা দাঁড়ালো ২০ জনে।
এরমধ্যে ১জন মৃত্যুবরণ করেছেন,৬ জন সুস্থ এবং ১৩ জন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে আজ ৫৬ টি নমুনা পরীক্ষা হয় রাজশাহীর ল্যাবে। এর মধ্যে রাজশাহী মহানগরীতে ১জন ও নওগাঁ জেলার তিনজন।
নওগাঁর তিনজন রুগির মধ্যে একজন শিশু ও রয়েছে। তার বয়স মাত্র তিন বছর। আক্রান্ত অপর দুই জনের বয়স আনুমানিক ৩৫ বছর।
এর আগে রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রথম ১৩ এপ্রিল করোনা সংক্রমণ ধরা পড়ে।
এরপর জেলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তবে কাল পর্যন্ত রাজশাহী নগরী ছিলো কাগজে-কলমে করোনামুক্ত। তবে আজ শুক্রবার সেই করোনামুক্তের খেতাব আর রইলো না। এখন পর্যন্ত করোনা সনাক্ত রোগী পাওয়া যায়নি রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ী উপজেলায়।
আজ এক নারীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। ফলে এখন জেলার মধ্যে করোনা শনাক্ত রোগী পাওয়া যায়নি চারঘাট ও গোদাগাড়ী উপজেলায়। বাকি সব উপজেলা ও নগরীতেও করোনার সংক্রমণ দেখা দেয়। এর মধ্যে বাঘার এক রোগী মারা যান করোনা আক্রান্ত হয়ে।
