খুটির জোর কোথায় ? পুড়াপাড়া বাজারে সরকারি জমির উপর অবৈধ পাকা ঘর।

 প্রকাশ: ১৬ মে ২০২০, ০২:০১ পূর্বাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার,জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ



ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারে আওয়াল হোসেন নামের এক ভূমি দস্যু সরকারি জমির উপর অবৈধ ভাবে পাকা ছাঁদে ঘর নির্মাণ করছে। ঘরটি নির্মাণ কাজ শুরু করলে গত ৬/০৫/২০২০ইং তারিখে জানা জানি হলে ঘটনাটি ১১নং মান্দার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি অফিসারকে জানানো হয়। কিন্তু তিনি কোন পদক্ষেপ নেননি বলে জানা যায়।বরং পুড়াপাড়া বাজারের কয়েকজন নাম না বলা ব্যক্তি জানান, নায়বের একজন প্রতিনিধি এই অবৈধ ঘর নির্মাণের শুরু থেকে এখানে ঘুরাঘুরি করছে এবং তাদের সাথে কানাঘুষা করতে দেখা গেছে। এই বিষয়টি নিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকা ও লাইভ প্রোগ্রাম করেছেন মহেশপুরে কর্মরত সাংবাদিকগণ।কিন্তু তাতেও কোন কর্ণপাত করেননি অবৈধ ভূমি দস্যু আওয়াল হোসেন ও স্হানীয় মান্দার বাড়িয়া ভুমি অফিসের সহকারী ভূমি অফিসার।

পুড়াপাড়া বাজারের দোকানদারদের নিকট বিষয়টি নিয়ে আলোচনা করে তারা বলেন গত সাত তারিখে নায়েব এসে ঘরটি বন্ধ করার জন্য বলে যান। কিন্তু গত ১৪/০৫/২০২০ইং তারিখে পুড়াপাড়া বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় সরকারি জমির উপর অবৈধ পাকা ঘরটি সাদ সহ সাটার লাগিয়ে পূর্ণ মেরামত সম্পূর্ণ করেছেন। 

বিষয়টি নিয়ে আবারও মান্দার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি অফিসারের নিকট মুঠো ফোনে ঘরটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি মহেশপুর উপজেলার ইউএনও স্যারের সাথে কথা বলেছেন অফিস খুললে ঐ ঘরের ডিসিয়ার বাতিল করে ঘরটি ভেঙে দেওয়া হবে। বাস্তবে যার কোন লেসমাত্র দেখা যাচ্ছে না।তাহলে কি সরিষার ভিতর ভূত লুকিয়ে থাকার মত হচ্ছে, না সত্যিই এই অবৈধ ঘরটি ভেঙে সরকারের সম্পদ রক্ষা করা সম্ভব হবে।পুড়াপাড়া বাজারের বেশ কয়েকজন ডিসিয়ার ভূক্কজমির মালিক বলেন যদি এভাবে একের পর এক সরকারি জমির উপর অবৈধ পাকা ঘর নির্মাণ হয়ে থাকে, তবে আমাদের কেউ পাকা ঘর নির্মাণ করতে দেওয়া হউক।বিষয়টি নিয়ে বাকি সব দোকানদারদের মধ্যে ব্যাপক খোব সৃষ্টি হয়েছে, তাদের দাবি ঘরটি দ্রুত ভেঙে সরকারের সম্পদ রক্ষা করুন এবং এমন কাজ যাতে আর কেউ করতে সাহস না পাই এমন দৃষ্টান্ত স্থাপন করুন।,

জাতীয় এর আরও খবর: