সলঙ্গায় পিকআপ উল্টে নারী নিহত।
জি,এম স্বপ্না :
হাটিকুমরুল - বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগন্জ এলাকায় একটি পিকআপ উল্টে এক পথচারী নারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উল্লেখিত স্থানে মালবাহী ঐ পিকআপ উল্টে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে দুর্ঘটনায় নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, পিকআপটি ঢাকা থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
