ঝিকরগাছার বাঁকড়ায় প্রাইভেট কার মালিক সমিতির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে মাইক্রো প্রাইভেটকার, মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এর উদ্যোগে ১১০ টি পরিবারের মাঝে, ব্যতিক্রমভাবে খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা গেছে, ঝিকরগাছা উপজেলার ৯নং হাজিরবাগ ইউনিয়নের যুবলীগ নেতা ও সমাজসেবক মোঃ জাকির হোসেন।
যারা খুবই দরিদ্র অসহায় এবং যারা কোন জায়গা থেকে ত্রাণ পাননি, সেই সকল গরিব, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতারণ করেন।
শুক্রবার সকাল ১০টার সময় তিনি বাঁকড়া বাজার সরকারি হাসপাতাল মাঠে, রায়পটন, হাজিরবাগ, বাঁকড়া, পাঁচপোতা গ্রামের অসহায় মানুষের মাঝে, সিমাই, চিনি, চাউল, ডাউল, আলু, পেয়াজ, তৈল, সাবান, বিতরণ করেন।
এর আগে তিনি এ এলাকার ১২০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও সাবান বিতরণ করেছিলেন।
জাকির হোসেন জানান, প্রধনামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কর্মহীন দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছেন। সরকারের পাশাপাশি নিজ নিজ এলাকার বিত্তবান ব্যক্তি বা যার যেমন সাধ্য, তেমনভাবে যদি সকলেই এগিয়ে আসে তাহলে কোন মানুষ খাদ্যের কষ্ট পাবে না।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,
হাজিরবাগ ইউনিয়নের যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন, সুমন, সৌদি প্রবাসী পলাশ ইস্রারাফিল, এই সময় আরো উপস্থিত ছিলেন, মাইক্রো ও প্রাইভেট কার মালিক সমিতির সদস্যবৃন্দ, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
