গেরিলা মুক্তিযোদ্ধা শেখ কুদ্দুস আলীর ভাতা চক্রান্তের কারণে সাময়িকভাবে বন্ধ।

 প্রকাশ: ১৬ মে ২০২০, ০৩:২৫ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউলইসলামঃ

শিরোমনি গ্রামের চারজন ভারতে উচ্চ গেরিলা প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধা যথাক্রমে রেজয়ান আলী, শেখ আলকাছ আলী, শেখ আব্দুল গনি, শেখ আব্দুল কুদ্দুস, সকলেই সরকারি সম্মানী ভাতা প্রাপ্ত ২০০০ সাল থেকেই ভাতা পেয়ে আসছেন, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কুদ্দুস। কিন্তু হঠাৎ করে ২০১৯ সালে অক্টোবর মাস থেকে তার ভাতা সাময়িকভাবে স্থগিত হয়ে আছে এ পর্যন্ত ৮ মাস। কারণ হিসেবে জানা যায় তারই বড় ভাইয়ের সন্তান শেখ মইনুল হক মিঠুর ডিসি খুলনা বরাবর আবেদন এর ফলে ভাতা স্থগিত হয়ে আছে। তা আবার তদন্তের জন্য ডিসি মহোদয় নির্বাহি অফিসার ফুলতলা এর নিকট পাঠান তদন্ত শেষে জানুয়ারি ২০০০ সালে নির্বাহি অফিসার, ডিসি বরাবর পাঠিয়ে দেন। কিন্তু আজও তার ভাতা পুনরায় চালু করা হয়নি ফলে এই বীর মুক্তিযোদ্ধা পাঁচজন পড়ুয়া সন্তান পড়াশোনায় ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি তাদের ভরণপোষণ জমি বিক্রি করে চালাতে হচ্ছে। অতি বয়স্ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর জন্য অন্য কোন আয় না থাকায় খুবই বিপাকে পড়েছে গত ২০/২ /২০২০ তারিখে খুলনা জেলা প্রশাসক মহোদয়ের নিকট সাময়িক বন্ধ কৃত মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা পুনরায় চালু করার জন্য আবেদন করেন। আবেদনে মুক্তিযোদ্ধা ভাতা চালুর জন্য বিবেচনার জন্য জোর সুপারিশ  জানান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ফুলতলা উপজেলার চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা কমান্ডার স, ম রেজয়ান আলী আবেদনে উল্লেখ করেন শেখ আব্দুল কুদ্দুস পিতা মৃত শেখ আব্দুল গনি গ্রাম শিরোমনি ডাকঘর শিরোমনি (৯২০৪) উপজেলা /থানা -খান জাহান আলী জেলা খুলনা। জাতীয় পরিচয় পত্র নম্বর( ৪৭১৬৯১৯৭৬৩১২৫), গেরিলা প্রশিক্ষণ প্রাপ্ত ভারতীয় তালিকা নং এফ এফ ৯(৯৩৫৫)  যুদ্ধকালীন থানা ফুলতলা, মুক্তিবার্তা নং (০৪০১০৫০০০৪) গেজেট ক্রমিক নং- ৯২৫, তারিখ ২১/০৫/২০০৫, মন্ত্রণালয়ের সনদ নং- ম ৯১৬০, প্রধানমন্ত্রী কর্তৃক সনদ নং- ১৪৪৬৪ বীর মুক্তিযোদ্ধা শেখ কুদ্দুস আলী এই প্রতিবেদককে জানান আমি এ ব্যাপারে সাবেক মহানগর কমান্ডার ও বর্তমানে কমিটির সদস্যদের কাছে জানতে চাইলে তাদের কাছ থেকে এ ব্যাপারে কোন সুফল পাওয়া যায়নি, তিনি আরো বলেন যাঁহারা আমার ভাতা বন্ধের ষড়যন্ত্র লিপ্ত তাদের বিচার দাবি করেন এবং তার ভাতা টি পুনরায় চালু করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

জাতীয় এর আরও খবর: