গোপালগঞ্জ ১ আসন (কাশিয়ানী মুকসুদপুর) এ মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে নিরাপদে নিজ ঘরে অবস্থানের নির্দেশেনা দিলেন।

 প্রকাশ: ১৭ মে ২০২০, ০৭:৪৮ পূর্বাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ কাশিয়ানী স্টাফ রিপোর্টারঃ মোঃ ইব্রাহিম মোল্লাঃ


 বৃদ্ধাশ্রম, আশ্রয়ণ কেন্দ্র, বেদে পল্লী সহ অসহায়দের ৩০০০ হাজার শাড়ী, ১৮০০ লুঙ্গি নিজস্ব অর্থায়নে নিজ নির্বাচনী এলাকায় ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, গোপালগঞ্জ ১ আসন (কাশিয়ানী মুকসুদপুর) এর ৫ বার নির্বাচিত সংসদ সদস্য।  লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) জননেতা  মুহাম্মদ ফারুক খান।( এমপি)




উপজেলা আওয়ামী লীগের মাধ্যমে কাশিয়ানী ৭টি ইউনিয়ন ও মুকসুদপুর ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মুহাম্মদ ফারুক খান এমপির পক্ষ থেকে কানতারা খান এ ঈদ উপহার তাদের  এলাকায় অসহায় কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন।


সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার বিতরণ কালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




কানতারা খান বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের উদ্যোগে কর্মহীন মানুষদের বাড়ীতে বাড়ীতে ঈদ উপহার পৌছে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দলমতের উর্দ্ধে থেকে সবাইকে কাজ করতে হবে।


বর্তমান পরিস্থিতিতে সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানিয়ে কানতারা খান বলেন, সমগ্র বিশ্বের সাথে সাথে করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও বাড়ছে।


তিনি বলেন, আমরা যখন নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছি তখন বলেছি আমার বাবাকে সর্বোচ্চ ভোট দিন আরো ৫ বছর এলাকার সেবা করার সুযোগ দিন এরই ধারাবাহিকতায় সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এ অবদান আপনাদের। আমার বাবা বলেছেন কাশিয়ানী মুকসুদপুরের একটি লোকও না খেয়ে থাকবে না। করোনা ভাইরাস পরিস্থিতিতে আমি ও বাবা আপনাদের পাশে আছি এবং থাকবো।




তিনি আরো বলেন, আমাদের নিজস্ব তহবিল থেকে ৩০০০ শাড়ী, ১৮০০ লুঙ্গি ঈদ উপহার বিতরণ করেছি। ইতি মধ্যে স্থানীয় আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন, ব্যবসায়ী, সমাজ সেবক, সমাজের যারা আছে তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

জাতীয় এর আরও খবর: