নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় ট্রলি চালক নিহত।

 প্রকাশ: ১৭ মে ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন   |   জাতীয়


 নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক ট্রাক চাপায় মোঃ সেলিম হোসেন (৩৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। উপজেলার লাথুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নে বাজিতপুর গ্রামের আব্দুর রহমান ঘটকের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানায়, লাথুরিয়া এলাকায় ট্রলিটি নষ্ট হয়ে গেলে মহা সড়কের পাশেই রেখে ঠিক করার চেষ্টা করতে ছিলেন সেলিম, হঠাৎ করে অজ্ঞাত একটি ট্রাক রাস্তার পাশে থাকা টলি কে ধাক্কা দিলে টলিতে দুমড়ে-মুচড়ে সেলিম গুরুতর আহত হয়, পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, অজ্ঞাত ট্রাকটি কে আটক করতে পারেনি পুলিশ।

জাতীয় এর আরও খবর: