ঝিনাইদহ কোটচাঁদপুরে রোজা নিয়ে ফেসবুকে পোস্ট, ২ যুবক আটক।

 প্রকাশ: ১৭ মে ২০২০, ১২:৩৮ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ


ঝিনাইদহের কোটচাঁদপুরে রোজা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আটকেরা হলেন- কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের বিমল কুমারের ছেলে বিপুল কুমার (১৮) ও রবিন দাসের ছেলে চয়ন কুমার দাস।


মামলার এজাহারে জানা গেছে, নতুন ভিডিও আপলোড হচ্ছে। সবাইকে দেখার দাওয়াত রইলো। যার নিচে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে লেখা- দরকার নেই এমন রোজার। উপরোক্ত ২নং আসামি চয়ন এর ডানহাতে স্যান্ডেলসহ ১নং আসামি বিপুল আছে। এ ঘটনায় জনি ইসলাম নামে একজন বাদি হয়ে থানায় মামলা করেন।


কোটচাঁদপুর থানার ওসি মোঃ মাহবুবুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দুই যুবককে আটক করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: