অসহায় কৃষক এর পাশে গোহালা ইউনিয়নের আওয়ামী লীগ ও অনান্য অঙ্গ সংগঠন।

 প্রকাশ: ১৭ মে ২০২০, ১১:৩৮ অপরাহ্ন   |   জাতীয়


প্রতিবেদক-হৃদয় হোসেন রত্নঃ


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাংগা গ্রামের হতদরিদ্র কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে দিলো গোহালা ইউনিয়ন আওয়ামীলীগ।

আজ ১৭ ই মে রবিবার সকালে উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাংগা গ্রামের হতদরিদ্র কৃষক মুছা মিয়ার দেড় বিঘা জমির ধান কেটে ঘরে পৌছে দিল ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীরা 

এ ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার। এছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, গোহালা ইউপি চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,ছাত্রলীগের কর্মী মিনহাস শেখ, হৃদয় হোসেন, এস এম নুর ইসলাম, শেখ সামিউল, মিফতাহুল খান ও দাউদ সহ অন্যান্যরা যুবলীগ নেতা সোহাগ প্রমুখ।


মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ফারক খান এমপির তত্বাবধানে আমরা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কৃষকদের পাশে রয়েছি। আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

জাতীয় এর আরও খবর: