অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।

 প্রকাশ: ১৭ মে ২০২০, ১১:৪৬ অপরাহ্ন   |   জাতীয়


নাটোরের বড়াইগ্রাম সংসদ সদস্য  আব্দুল কুদ্দসের নিজেস্ব অর্থায়নে জোনাইল, চান্দাই, গোপালপুর ও নগর ইউনিয়নের ১১’শ কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ৩য় দফায় ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের সামর্থ অনুযায়ী এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান,নাটোর-৪ (বড়াইগ্রাম -গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস। তিনি আরো বলেন,গুরুদাসপুর বড়াইগ্রামের প্রত্যেকটি মানুষের জীবন আমার কাছে সমানভাবে মূল্যবান।আমি খেলে আপনারাও খাবেন। আমি খাব আর আমার জনগণ না খেয়ে থাকবে তা হবেনা। আপনারা আমার পরিবারের অংশ।বড়াইগ্রাম-গুরুদাসপুরের জনগণ না খেয়ে মরবে না ইনশাল্লাহ। করোনা ভাইরাস নিয়ে আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হোন এবং সরকারি নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন, অন্যদের সুস্থ থাকতে সহায়তা করুন। এসময় উপস্থিত ছিলেন,এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন সহ বড়াইগ্রাম উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

জাতীয় এর আরও খবর: