করোনা আইন না মানায় উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা।
সলঙ্গা ( সিরাজগন্জ) থানা প্রতিনিধি :
প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উল্লাপাড়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। জানা যায় , বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সরকারি আদেশ অমান্য করে খোলা রেখে জনসমাগম করায় আজ রবিবার সকালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত | এ সময় ৯টি প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ( উল্লাপাড়া) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হাসান খান। এ সময় উল্লাপাড়া মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন |
