কোটচাঁদপুর সমিতি-ঢাকা এর পক্ষ থেকে পঞ্চম ধাপে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।

 প্রকাশ: ১৮ মে ২০২০, ০২:৫৯ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ শহিদুল ইসলাম কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ


বৈশ্বিক দূর্যোগ এই করোনা নামক ভয়াল অদৃশ্যমান ভাইরাস যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও চলছে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস । ফলে আমাদের সমাজের অসহায়, দরিদ্র, দিনমজুর ও শ্রমজীবি মানুষগুলি আরো বেশি বিপদে পড়েছে। বন্ধ হয়ে গেছে মানুষের আয়ের পথ।


পঞ্চম ধাপে কোটচাঁদপুর সমিতি-ঢাকা করোনা ভাইরাসের কারনে থমকে থাকা অসহায় মানুষের মাঝে ১৭ মে (রবিবার) সকালে খাদ্য সামগ্রী বিতরণ করেন।কোটচাঁদপুর পৌরসভাসহ ও কোটচাঁদপুর উপজেলার অন্তর্গত বিভিন্ন গ্রামে এই খাদ্য সামগ্রী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।


কোটচাঁদপুর সমিতি -ঢাকা অাজ ৩০ বছর কোটচাঁদপুর মানুষের পাশে অাছে, কোটচাঁদপুর এর যে সমস্ত মানুষ ঢাকাতে থাকে তাদের নিয়েই এই সমিতি গঠিত। কোটচাঁদপুর সমিতি ঢাকা এই পর্যন্ত  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে প্রায় ৫০০ পরিবারের খাবার প্রদান করেছে, তাছারা চতুর্থ ও পঞ্চম ধাপে  অারো ৪০০ পরিবারের মাঝে ইফতার অার খাবার সামগ্রী পৌছিয়ে দিয়েছে, কোটচাঁদপুর সমিতির সভাপতি জনাব,অাসাদুল ইসলাম অাসাদ, সচিব,স্বাস্থ্য সেবা বিভাগ, তিনি সব সময় এই এান কাজ মনিটর করছেন এবং কোটচাঁদপুর এর করোনা পরিস্থিতি নিয়ে খোজ খবর নিচ্ছেন।চতুর্থ ও পঞ্চম ধাপে খাদ্য সামগ্রী বিতরণ এর সময় উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক জনাব, ফরহাদ খান। এই কাজে সাহায্য কারী ঢাকায় অবস্থান এ থেকে যে সকল কোটচাঁদপুর বাসী আর্থিক ভাবে সাহায্য করেছেন, এবং সকল কে ধন্যবাদ দিয়েছেন, তিনি অারও বলেন যে সকল স্বেচ্ছাসেবক দল রাত দিন পরিশ্রম করেছে এই ত্রাণ কাজে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং ধন্যবাদ জানাই।

জাতীয় এর আরও খবর: