ব্রাজিলের কোচ হবার ইচ্ছা প্রকাশ করেছে পেপ গার্দিওলা।

 প্রকাশ: ১৮ মে ২০২০, ০৬:০১ অপরাহ্ন   |   জাতীয়


স্টাফ রিপোর্টার, আউয়াল ফকিরঃ


বার্সালোনার হয়ে সর্বজয়ী কোচ পেপ গার্দিওলা ব্রাজিলের কোচ হতে আগ্রহী। সম্প্রতি এমনটাই জানিয়েছে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করা ডোমেনেক টোরেন্ট।

গার্দিওলা বার্সাতে কোচ ছিলেন। এরপর বায়ার্ন এবং এখন ম্যানসিটিতে আছেন। এই তিনটি ক্লাবেই গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন ডোমেনেক টোরেন্ট।

তিনি জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের জন্য একটি সুযোগ গার্দিওলাকে কোচ করা।

গ্লোবোস্পোর্টকে তিনি বলেন, পেপ পুরোপুরি ব্রাজিল দলকে পরিচালনা করতে পারে এবং আমি নিশ্চিত সে উন্নতি করবে।

যদি পেপের একটি ভালো দিক থাকে সেটা হল তার দল উন্নতি করে।

সে ফুটবলে শীর্ষ পর্যায়ে কাজ করতে চায়। কারণ সে জানে ভালো খেলোয়াড় ছাড়া কোন কিছু অর্জন করা যায় না।

ব্রাজিলিয়ানদের প্রতি তার আলাদা অনুভূতি আছে। সে বার্সা, বায়ার্ন এবং ম্যানসিটিতে ব্রাজিলিয়ানদের সঙ্গে কাজ করেছে।

পেপ ব্রাজিলিয়ানদের প্রতি বিশেষ আগ্রহী। কারণ ব্রাজিলিয়ানরা যেকোন ফুটবলে খুব সহজেই মানিয়ে নিতে পারে।

জাতীয় এর আরও খবর: