সুপার সাইক্লোন আম্ফান।
পুষ্পেন্দু মজুমদার, সন্দ্বীপ প্রতিনিধিঃ
প্রিয় সন্দ্বীপবাসী,
আসসালামু আলাইকুম।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ইতিমধ্যে ‘অতি প্রবল’ আকার ধারণ করে সুপার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। ধেয়ে আসা শক্তিশালী আম্ফান সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত হানতে পারে চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল।
সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বাতাসের গতিবেগ।
উপমহাদেশের আবহাওয়াবিদরা ভয়াবহতার আশঙ্কা প্রকাশ করেছেন। বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১৮০ কিলোমিটারে অথবা তারচেয়ে বেশি।
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে নিরাপদ স্থানে আশ্রয় নিন। দয়া করে অবহেলা গাফিলতি করবেন না।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারী নির্দেশনা মেনে চলার অনুরোধ রইলো।
মাহফুজুর রহমান মিতা
সংসদ সদস্য
চট্রগ্রাম-০৩ (সন্দ্বীপ)
