মার্কেট ও শপিংমল বন্ধ করার প্রতিবাদে ভূঞাপুর-তারাকান্দি সড়ক অবরোধ।

 প্রকাশ: ১৯ মে ২০২০, ০৮:২৬ অপরাহ্ন   |   জাতীয়


মুহাইমিনুল (হৃদয়)ঃ

 করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলের ভূঞাপুরের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও ঝুঁকি বিবেচনা করে মঙ্গলবার (১৯ মে) থেকে সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রশাসন। সোমবার (১৮ মে) বিকালে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন এ গণবিজ্ঞপ্তি জারি করেন। 


জানা যায়, করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক গত ১০ মে থেকে মার্কেট ও শপিংমল খোলা হয়। কিন্তু মার্কেট ও শপিংমলগুলোতে কোন ধরণের স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। বিরাজ করছিলো জনস্রোত। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পরে সাধারণ মানুষ। বিষয়টি নজরে আসে প্রশাসনের। ৯০ ভাগ লোকজন ও ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মানছে না। এরই প্রেক্ষিতে সোমবার (১৮ মে) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন মার্কেট ও শপিংমল মঙ্গলবার (১৯ মে) থেকে বন্ধ রাখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ওষুধ ও কাঁচা বাজারের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

জাতীয় এর আরও খবর: