সদর চেয়ারম্যান কিশোরগঞ্জ প্রেস ক্লাবে জীবানুমুক্তকরণ স্প্রে মেশিন প্রদান করে।

 প্রকাশ: ২০ মে ২০২০, ০৩:২৬ অপরাহ্ন   |   জাতীয়


নীলফামারী জেলা ব্যুরো প্রধানঃ

নীলফামারী,কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ প্রেস কাবে সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুল ইসলাম আনিছ জীবানু মুক্তকরণ একটি স্প্রে মেশিন প্রদান করে। 

গতকাল ১৯ মে/২০ইং মঙ্গলবার সকাল ১১ টার সময় কিশোরগঞ্জ প্রেস কাবের আহবায়ক, চ্যানেল এস ও দৈনিক বিশ্ব মানচিত্র, সাপ্তাহিক সকালের প্রবাহ, আলোচিত বার্তা ও দৈনিক শিরোমণি প্রতিনিধি মোঃ আবু তাহেরের কাছে জীবানুমুক্তকরণ স্প্রে মেশিন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, দি ইন্দো-বাংলার উপ-সম্পাদক, কিশোরগঞ্জ প্রেস কাবের যুগ্ন আহবায়ক, দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক প্রথম খবরের প্রতিনিধি মোঃ রউফুল আলম, সাংবাদিক জয়নাল আবেদীন শাহ, একেএম একরামুল হক, সাংবাদিক মোস্তাউন বিল্লাহ, এসএম টিপু সুলতান, সাংবাদিক আলমঙ্গীর হোসেন প্রমুখ।

উক্ত স্প্রে মেশিন দিয়ে প্রতিদিন তিন থেকে চারবার ওয়াহিদ মার্কেটসহ কেন্দীয় জামে মসজিদ (বাইতুননূর) ও মসজিদ মার্কেটের সকল দোকানে জীবানুমুক্তকরণ স্প্রে করা হয়। ইহাতে মসজিদ কমিটি ও ব্যবসায়ীগণ ইউপি চেয়ারম্যান সাহেবের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। 

জীবানুমুক্তকরণ স্প্রে মেশিন প্রদান করায় চেয়ারম্যান সাহেবকে কিশোরগঞ্জ প্রেস কাবের আহবায়কসহ সকল সাংবাদিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

জাতীয় এর আরও খবর: